ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এবার ভারতে করোনার অতিসংক্রামক ধরন ‘এক্সই’ শনাক্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ১০:২৯

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক নতুন এক্সই ভ্যারিয়েন্টে ভারতে প্রথম একজন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ভারতে কাপ্পা ধরনের করোনা ভাইরাসের একজন রোগীও শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। বুধবার (৬ এপ্রিল) দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মুম্বাইয়ে আসা ৫০ বছর বয়সী একজন নারীর দেহে করোনার নতুন এই ধরণ শনাক্ত হয়। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনা ভাইরাসের এক্সই ধরন ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন ধরনের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই নতুন এ এক্সই ধরনের জন্ম।

গত ১৯ জানুয়ারি যুক্তরাজ্যে প্রথম চিহ্নিত হয় করোনা ভাইরাসের এ ধরন। এখনও পর্যন্ত দেশটিতে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। তবে ভাইরাস বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনা ভাইরাসের নতুন ধরনটির মারণক্ষমতা কম।

হু সতর্ক করে বলেছে, অতি সংক্রমণশীল হওয়ার কারণে এক্সই ধরনটি দ্রুতই ছড়িয়ে পড়তে পারে। অদূর ভবিষ্যতে এটা সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আত্মপ্রকাশেরও শঙ্কা রয়েছে। এক্সই নামের নতুন এই ভ্যারিয়েন্ট করোনার যেকোনো ধরনের তুলনায় বেশি সংক্রামক বলে বৈশ্বিক এই স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলেছেন, এক্সই ভ্যারিয়েন্টটি করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিএ১ এবং বিএ.২ প্রজাতির সংমিশ্রণে তৈরি হয়েছে। যখন একজন রোগী কোভিডের একাধিক ভ্যারিয়েন্টে সংক্রমিত হন, তখন তার শরীরে নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হয়। এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও সেটি ঘটেছে।

গবেষকরা বলেছেন, মানুষের ফুসফুসে প্রবেশের পর প্রতিলিপি তৈরির সময় ভাইরাসের বংশগত উপাদানগুলোর মিশ্রণ ঘটে। আর এই মিশ্রণের মাধ্যমে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে।

জামান / জামান

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য