ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে মাদ্রাসার জমি দখলের চেষ্টা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ৪:১৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী রহিমুদ্দিন গাজীউল্যাহ ফোরকানিয়া মাদরাসার জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার সহির উদ্দিনে ছেলে সহিদার রহমান ওই মাদ্রাসার জমি উত্তরাধিকার সূত্রে মালিক দাবি করে আসছেন।
 
জানা গেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুর রহমান ওরফে দরবেশ ২০০৬ সালে সহিদার রহমানের ছোট ভাই আব্দুল জব্বাররে কাছ থেকে ৬.২৫ শতক জমি ক্রয়পূর্বক দলিল করে নেন। জমি বুঝে নিয়ে মাদ্রাসার কেনা জমিতে আজিজুর রহমান গাছপালা ও বাঁশ লাগান। দীর্ঘ ৪ বছর পর সহিদার রহমান ছোট ভাইয়ের পৈত্রিক প্রাপ্ত অংশের বিক্রিত জমির মালিক দাবি করে বসেন। একপর্যায়ে জমির মালিকানা নিয়ে আদালতে মামলা করে উভয়পক্ষ। আদালত দলিল-দস্তাবেজ পর্যালোচনা করে সহিদার রহমানের করা তিনটি মামলা খারিজ করে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠানের পক্ষে রায় দেয়। 
 
একই এলাকার বাসিন্দা নুর ইসলাম বলেন, সহিদার রহমান চলমান মাদ্রাসাটি বন্ধে ও জমির দখল নিতে বিভিন্নভাবে হয়রানি করছেন। বিভিন্ন জনের কাছে শুনেছি সহিদার রহমান মাদ্রাসাসংলগ্ন টিনের চালায় নাকি আগুন ধরিয়ে দিয়েছেন।
 
সহিদার রহমান বলেন, উক্ত জমির ওপর আমার কোনো অভিযোগ নেই। আমি টিনের চালায়ও আগুন দেইনি। বরং তারাই আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। মামলা দিয়ে ক্ষতি করছে।  
 
এ বিষয়ে পানবাড়ী ফোরকানিয়া মাদরাসা ও দায়রা শরীফের প্রতিষ্ঠাতা আজিজুর রহমান ওরফে দরবেশ বলেন, আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে ভয়ভীতি দেখায় সহিদার রহমান। চলতি বছরের ৯ মে বিকেলে মাদ্রাসাসংলগ্ন টিনের চালা আগুন দিয়ে পুড়িয়ে দেয় সে। এ বিষয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দিয়েছি। আমি ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসাটি স্থাপন ও পরিচালনা করি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
 
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আমি নতুন এসেছি। বিষয়টি জেনে জানাব।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত