বাল্যবিবাহ বন্ধ করলেন পাইকগাছার ইউএনও
খুলনার পাইকগাছায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্কুল পড়ুয়া মেয়ের বাল্যবিবাহ বন্ধ করে দেন ইউএনও।
জানা গেছে, ওই ছাত্রীর ভাই আব্দুল কুদ্দুস গাজী ডুমুরিয়ার লিটন হোসেনের সাথে জোরপূর্বক বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন ও ওয়ার্ড লিডার আব্দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত বিয়ে বন্ধ করে দেন। তবে অভিযানকালে মেয়ের ভাইকে ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি।
পরে মেয়ের বয়স যথেষ্ট কম থাকায় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে পরিবারের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত