শ্রীলঙ্কায় আরো ৭৬ হাজার টন জ্বালানি তেল পাঠাল ভারত
মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাওয়া শ্রীলঙ্কার জন্য আরো জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। জরুরি প্রয়োজন মেটাতে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতে কলম্বোকে এ সাহায্য পাঠানো হয়েছে।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শ্রীলঙ্কায় আরো ৭৬ হাজার টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। এর মাধ্যমে দেশটিতে মোট ২ লাখ ৭০ হাজার টন জ্বালানি সরবরাহ করা হলো। এসব জ্বালানির মধ্যে রয়েছে ৩৬ হাজার টন পেট্রোল, বাকি ৪০ হাজার টন ডিজেল।
এর আগে গত শনিবার প্রথম ৪০ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরে পৌঁছায়। এই ডিজেলের দাম পড়েছে ১০০ কোটি ডলার, যার অর্থ দিয়েছে ভারত।
১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। কিন্তু দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমেছে যে, তা দিয়ে এক মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না।
২ কোটি ২০ লাখ বাসিন্দার দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি তীব্র খাদ্য, জ্বালানি তেলসহ আরো প্রয়োজনীয় পণ্য সংকটে ভুগছে। এ কারণে সড়কে নেমে বিক্ষোভ করছেন নাগরিকরা। তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি জানিয়েছেন।
জামান / জামান
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান