কমলগঞ্জে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন
মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় দ্বিতীয় পর্যায়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার সহকারী প্রকৌশলী (সচিব) মো. বেলাল চৌধুরী, কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সায়েক আহমেদ প্রমুখ।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে কমলগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৭১১টি পরিবারের মাঝে ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি মসুরের ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করা হয়েছে। নারী-পুরুষরা বিপুল উৎসাহের সাথে এসব মালামাল ক্রয় করছেন। এ কার্যক্রম রমজান মাসজুড়ে চলমান থাকবে।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার