ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ওসির হস্তক্ষেপে অবশেষে মাদ্রাসার সামনে থেকে মহিষের খোয়াড় অপসারণ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:৩৪

‘ভোলার তজুমদ্দিনের খোশনদী দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে মহিষের খোয়াড়’ শিরোনামে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর খোয়াড় উচ্ছেদে অভিযান পরিচালনা করে তজুমদ্দিন থানা পুলিশ। ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের নির্দেশে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক নিজে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে খোয়াড় অপসারণ করেন।

সূত্র জানায়, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় খোশনদী দাখিল মাদ্রাসায় যায়। মহিষের মালিক নুরুল হককে ডেকে এ সময় পুলিশ খোয়াড় সরানোর নির্দেশ দিলে সে সময় ক্ষেপণের চেষ্টা করে। পরে পুলিশ স্থানীয় শ্রমিকদের সহায়তায় তা অপসারণ করে মহিষের মালিককে অন্যত্র খোয়াড় তৈরির জন্য বলে। 

ওসি এসএম জিয়াউল হক এ বিষয়ে বলেন, প্রতিষ্ঠানের সামনে এমন অবস্থা, যা সত্যিই শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে। পরে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে মহিষের খোয়াড়টি অপসারণ করি। অনেক পত্র-পত্রিকায় এ নিয়ে লেখালেখি হওয়ায় বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আসে।

এর আগে বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় হতে একাডেমিক সুপারভাইজার রাসেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, মাদ্রাসা ভবনের সামনের ৮ শতাংশ জমির মালিক স্থানীয় মো. নুরুল হক। ওই জমিতেই তিনি গড়ে তুলেছেন তার ৮-১০টি মহিষের জন্য খোয়াড়। প্রতিদিন এসব মহিষের মলমূত্র ও আবর্জনার পচা দুর্গন্ধ ছড়ায় চতুর্দিকে। আশপাশের বসতির মানুষজনও ভোগান্তির শিকার মহিষের খোয়াড়ের দুর্গন্ধের কারণে। এমন পরিবেশের কারণে প্রতিষ্ঠানে এ বছর কোরেনা নতুন শিক্ষার্থী ভর্তি হয়নি। অনেক শিক্ষার্থী অন্যত্র চলে গেছে। এ বিষয়ে সবিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যম। পরে এ নিয়ে তোলপাড় শুরু হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন