সোনারগাঁওয়ে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় অবৈধভাবে অ্যালুমিনিয়াম গলানোয় তিনটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অবৈধ নামবিহীন কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অ্যালুমিনিয়াম কারখানা আলমগীর মেটালকে ২ লাখ টাকা, সাইফুল আয়রন স্টোরকে ১ লাখ টাকা ও রাহাত মেটালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনটি কারখানার মালিককে নিজ খরচে তিন দিনের মধ্যে কারখানার সমস্ত স্থাপনা অপসারণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) ঢাকার এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied