সোনারগাঁওয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফ হোসেন নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত আরিফকে আটক করেছে। অভিযুক্ত আরিফ উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আরিফ হোসেন ওই শিশুকে ফুসলে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালানোর চেষ্টা করে। এ ঘটনা শুনে শিশুর চাচা ধর্ষণকারী আরিফের কাছে জানতে চাইলে অভিযুক্তের কাছে থাকা দা দিয়ে ওই শিশুর চাচাকে আঘাত করে। পরে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত লম্পট আরিফকে আটক করে গণধোলাই দেন। পরে অভিযুক্ত আরিফকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও আরিফ আরেকটি ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু সাঈদ পিয়াল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied