করোনা সতর্কতা
চীনের সাংহাইয়ে একসঙ্গে না ঘুমানো ও চুমু না খাওয়ার পরামর্শ
চীনের অন্যতম বৃহৎ বাণিজ্যিক নগরী সাংহাইয়ে নতুন করে দেখা দেয়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের লাগাম টানতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। যা নগরীর বাসিন্দাদের জীবন-যাপনকে কঠিন করে তুলেছে। কুকুরকে হাঁটানোর মতো দৈনন্দিন কাজ কিভাবে সারছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তা তুলে ধরছেন সেখানকার স্থানীয়রা।
নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের হটস্পটে পরিণত হয়েছে সাংহাই। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ কমে গেলেও অন্যান্য দেশের তুলনায় তা উল্লেখযোগ্য পরিমাণে বেশি। শহরটির ২ কোটি ৬০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাংহাইয়ের বাসিন্দাদের টুইট করা ভিডিওতে দেখা যায়, ড্রোনের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হচ্ছে। শহরটির বাসিন্দারা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঘাটতির প্রতিবাদে বেলকনিতে দাঁড়িয়ে গান গেয়ে প্রতিবাদ করার সময় সুউচ্চ সব ভবনের কাছে ড্রোনের মাধ্যমে নির্দেশনা ঘোষণা করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ড্রোন ব্যবহার করে লোকজনকে কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি নিজেদের ইচ্ছা সংবরণের আহ্বান জানানো হয়। এমনকি তাদের জানালা না খুলতে এবং গান গাইতে বারণ করা হয়েছে।
এ ধরনের আরেকটি ভিডিওতে দেখা যায়, সাংহাইয়ের রাস্তায় জনসম্মুখে করোনা বিধিনিষেধ ঘোষণার সময় স্বাস্থ্যসেবা কর্মীরা মেগাফোন ব্যবহার করছেন। কর্মীরা সেখানকার একটি হাউজিং সোসাইটির বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ‘আজ রাত থেকে দম্পতিদের আলাদাভাবে ঘুমানো উচিত। চুম্বন করবেন না। আলিঙ্গন করবেন না। পৃথকভাবে খাওয়া-দাওয়া করুন। সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ।’
এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, চার পায়ের রোবট সাংহাইয়ের সড়কে টহল এবং স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা ঘোষণা দিচ্ছে।
জামান / জামান
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান