করোনায় বিশ্বে আরো ৩৪৮৬ মৃত্যু, ১১ লাখের বেশি শনাক্ত
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার ১৮১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৪৩ কোটি ১৯ লাখ ৭২ হাজার ৫৪১ জনে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ২৭৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৯৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৪৬ জন।
অপরদিকে ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের এবং মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৬০৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন মোট চার কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮৯ জন।
এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৪৮ জন, যুক্তরাজ্যে ৩১৭ জন, জার্মানিতে ২৮৯ জন, রাশিয়াতে ২৮৭ জন।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনই রয়েছে।
জামান / জামান
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান