ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তজুমদ্দিনে ছাত্রদল নেতা আটক


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ১২:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে  ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার কারণে মো. সাখাওয়াত নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ।  বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। সে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ৪নং ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে। 

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে সাখাওয়াত তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করে। পরে স্থানীয়রা তাকে দক্ষিণ সম্ভুপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়াকে সংবাদ দেন। পরে চেয়ারম্যান ঘটনা জেনে তাকে থানায় হস্তান্তর করেন। 

চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, আটক সাখাওয়াত স্থানীয় বিএনপির কর্মী। সে ইতিপূর্বেও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটূক্তি করেছে। তখন প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি। 

চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব জানান, সাখওয়াত চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত। শুধু প্রধানমন্ত্রীই নয়, যে কাউকে নিয়েই কটূক্তি করা আমরা সমর্থন করি না। 

তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক জানান, বিষয়টি যাচাই-বাচাই করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন