অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ ঘোষণা দেয় মস্কো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার দেশ দুটির প্রধানমন্ত্রীদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করল মস্কো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনে তাদের নিষিদ্ধ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, স্কট মরিসন ও জেসিন্ডা আরডার্ন ছাড়াও দুই দেশের আরো অনেক মন্ত্রী ও সাংসদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।
এএফপি বলছে, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে। এছাড়া এই তালিকায় নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম।
এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেয়া হবে। এ ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা প্রসারিত করা হবে। প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির