ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় ভৈরব নদ খননকালে বের হলো শত বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ৪:৫৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভৈরব নদ খননের সময় বের হলো দেড় থেকে ২০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ এবং মানুষের হাড়। মাঝরাতে মাটি খননের সময় জাহাজ পাওয়ার খবর কার্পাসডাঙ্গাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় ভোর থেকেই কৌতূহলী লোকজন দেখতে ভিড় করছেন ঘটনাস্থলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, দামুড়হুদার সুবুলপুরে গত বছরের ১৯ ডিসেম্বরে ভৈরব নদ খননের কাজের উদ্বোধন করা হয়। এরপর ভৈরব নদ খননের একপর্যায়ে কার্পাসডাঙ্গা–বাঘাডাঙ্গার নীল কুঠির নিচে মাটি কাটা ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের সময় ড্রেজার মেশিনের চালক গত বৃহস্পতিবার মাঝরাতে ব্রিটিশদের পণ্যবাহী শত বছরের উপরে পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়ের সন্ধান পান। বিষয়টি ভৈরব নদ খননের ঠিকাদারকে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানান।

নদী খননের ঠিকাদার বিশ্বজিৎ জানান, রাতে নদীর মাটি খনন করতে করতে এগুলো পাওয়া গেছে। কৌতূহলী মানুষ দেখতে ভিড় করছেন। বিষয়টি ঊর্ধ্তনব কর্তৃপক্ষকে জানিয়েছি। 

 এ বিষয়ে ড্রেজার চালক নাইম জানান, গত রাতে আমি মাটি খনন করছিলাম। হঠাৎ মাটি খননের মেশিনের প্লেটে লোহা বাধে। পরে আরো খনন করতে করতে বড় নৌকার কিছু মালামাল পাই।

এলাকাবাসী ধারণা করছেন, এটি দেড় থেকে ২০০ বছর আগে নদীতে ডুবে যাওয়া জাহাজ। আরো মাটি খনন করলে হয়তো মূল্যবান সম্পদ থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।

এদিকে মাটি খুঁড়ে জাহাজ পাওয়ার সন্ধান আশপাশে ছড়িয়ে পড়ায় কৌতূহলী নারীরাও দেখতে ভিড় করছেন।

শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, ভৈরব নদে লোকজন দূর-দূরান্ত থেকে জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের কিছু হাড়দেখতে ভিড় করছেন। দেখতে আসা লোকজন মোবাইলের ক্যামেরায় ছবি তুলে নিচ্ছেন।

কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এই পথে ব্রিটিশদের যাতায়াত ছিল। এখানে নীল কুঠি ছিল। ওই সময়ে ডুবে যাওয়া জাহাজ হতে পারে এটি।

কার্পাসডাঙ্গা এলাকার প্রবীণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই নদীতে ব্রিটিশদের যাতায়াত ছিল। বাপদের কাছে শুনেছি সেই সময় প্রাকৃতির দুর্যোগ কিংবা কোনো দুর্ঘটনায় জাহাজটি নদীতে ডুবে গেছে। পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এখন মাটি কেটে নদী খনন করায় সেই ডুবে যাওয়া জাহাজের সন্ধান পাওয়া যায়। তাছাড়া মানুষের শরীরের কিছু হাড় পাওয়া গেছে। এই জাহাজে মূল্যবান সম্পদ থাকতে পারে। এসব ধারণা ও আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ায় কৌতূহলী মানুষের মধ্যে জাহাজ দেখতে আসার আগ্রহ বৃদ্ধি পায়, যে কারণে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন।

কোমরপুর গ্রামের প্রবীণ মুফাজ্জেল হোসেন বলেন, আমার বাবার কাছে শুনেছি এখানে ঝড়ে একটি সাহেবদের জাহাজ ডুবে গিয়েছিল। আমার দাদা সাহেবদের কর্মচারী ছিলেন।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানান, কার্পাসডাঙ্গা থেকে কলকাতায় নদীপথে বাণিজ্য হতো। এখানে বড় বড় নৌকা ও জাহাজ ভিড়ত।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুস সালাম জানান, গত রাতে মাটি খননের সময় ব্রিটিশদের জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। শুনে দেখতে এলাম।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল জানান, খবর পেয়ে এখানে এসেছি। ভৈরব নদের মধ্যে পাওয়া ব্রিটিশদের এই মালামাল প্রত্নতত্ত্ব বিভাগের নজরে আনা জরুরি। গবেষণায় জানা যাবে এটি কী এবং এর রহস্য ও ইতিহাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে বিষয়টি ফেসবুকে দেখলাম। এ বিষয়ে বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলছি। তবে যেগুলো পাওয়া গেছে সেগুলো সাবধানে ও যত্ন করে রাখতে হবে। পরিষদে রাখার জন্য আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ