ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৪-২০২২ বিকাল ৫:০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল রশি দিয়ে হাত-পা বেঁধে ও পিস্তল ঠেকিয়ে বসতঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ট্যাংরারটেক কালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক বিল্লাল পাটোয়ারীর ছেলে সুমন মিয়া জানান, তাদের ট্যাংরারটেক কালী এলাকায় অবস্থিত নিজ বাড়িতে রাত ৩টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে তাকেসহ বাবা বিল্লাল পাটোয়ারী, মা সুফিয়া বেগম, ভাই মামুন ও এক বোনের মাথায় পিস্তল ঠেকিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে ফেলে ডাকাত দল। আলমারিতে থাকা দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুটে নেয়। এরপর পাশের ভাড়াটিয়া নিলুফা বেগমের ঘরে একই কায়দায় প্রবেশ করে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর নিলুফা বেগমের ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুটে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। 

সুমন মিয়া আরো জানান, তাদের গ্রামটি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে। এ সড়ক দিয়ে ডাকাতরা তাদের গ্রামে ঢুকে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। 

ভুলতা পুলিশ ফাঁড়ির নিয়মিত পুলিশ টহল ব্যবস্থা না থাকায় একের পর এক অপরাধপ্রবণতা বাড়ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার