সোনারগাঁওয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে স্কুলছাত্রকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক সেবনে বাধা দেয়ায় তৌহিদ হোসেন নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। আহত তৌহিদ মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্র। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত স্কুলছাত্রের মামা শফিকুল ইসলাম সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাদবপুর গ্রামের লিটন মিয়ার ছেলে তৌহিদের সঙ্গে একই এলাকার মান্নানের ছেলের মাদক সেবন নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার রাতে তারাবিহ নামাজ শেষে তৌহিদ বাসায় ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য শান্ত মিয়ার নেতৃত্বে একই এলাকার মহানন্দের ছেলে প্রীতম দাশসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে অতর্কিত হামলা চালায়। এ সময় তৌহিদের গলায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ওই ছাত্রের গলা কেটে যায়।
এ সময় ওই স্কুলছাত্রের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তৌহিদকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হামলার শিকার স্কুলছাত্র তৌহিদের মামা হাজী শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতেই সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।
এদিকে, থানায় অভিযোগ করার পর থেকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার এক প্রভারশালী নেতা অভিযোগ তুলে নেয়ার জন্য ওই স্কুলছাত্রের পরিবারকে চাপ দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দেশীয় অস্ত্রসহ এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচার দিন দিন বাড়ছে। তৌহিদের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর বলেন, অভিযোগ গ্রহণ করে রাতেই বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied