লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সদস্য মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবছার আহমদ মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া -লোহাগাড়া) আসনের সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, যুবলীগ নেতা মো. সরওয়ার, আবদুল্লাহ আল সায়েম, সালাহ উদ্দীন সিকদার, কামরুল ইসলাম নয়ন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য কায়সার হাসান বাপ্পী, ইউপি সদস্য আবু বক্কর, যুবলীগ নেতা লিটন চৌধুরী, যুবলীগ নেতা অমল রুদ্র,সাতকানিয়া উপজেলা যুবলীগের সদস্য ওমর ফারুক ভুট্টু , চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন সিকদার সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ , উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ্ আল মাসুম প্রমুখ।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার