ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এবার পাকিস্তানের ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১১:৪৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগে এবার পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। শুক্রবার (৮ এপ্রিল) ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে জমা দেয়া হয় বলে জানা গেছে।

কাসিম খান সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা এবং সাবেক ডেপুটি স্পিকার মুরতজা জাবেদ আব্বাসী। সংবিধান লঙ্ঘনের কারণে কাসিম সুরির অপসারণ চাওয়া হয়েছে এই অনাস্থা প্রস্তাবে।

বেলুচিস্তান থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য কাসিম সুরি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা এবং ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত।

এর আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধেও গত সপ্তাহে অনাস্তা প্রস্তাব আনে বিরোধী জোট।

গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের তরফে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন। তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এই অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী এবং তা দেশের কল্যাণের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তানের সংবিধানের ৫ নম্বর ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে পারবেন না তিনি।

এর পরেই ইমরান খানের সুপারিশে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সেদিন রাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন বিরোধীরা।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক