সোনারগাঁওয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিষধর সাপের কামড়ে কামাল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে জমিতে কীটনাশক ছিটানোর সময় সাপের কামড়ে আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রোগীকে মৃত ঘোষণা করেন। কামাল হোসেন সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল হোসেন তার ধানের জমিতে ইদুঁর, কাঁকড়া এবং অন্যান্য কীটপঙ্গের উপদ্রব কমাতে শুক্রবার আছরের নামাজের পর কীটনাশক নিয়ে জমিতে যান। এ সময় সেখানে থাকা একটি বিষধর সাপ পায়ে কামড় দিলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মৃতের ভাই আক্তার হোসেন জানান, আমার ভাই তিন সন্তানের জনক। সন্ধ্যার পূর্বে বাড়ির পাশের ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর, কাঁকড়া নিধনের জন্য কীটনাশক ছিটানোর সময় তার পায়ের বৃদ্ধাঙ্গুলে সাপের কামড়ে আহত হয়। এ সময় আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে কামাল হোসেনের মৃত্যুতে তার পরিবার-আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied