ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এক মাসে বিশ্বে খাদ্যপণ্যের মূল্য বেড়েছে ১৩ শতাংশ : জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১:১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে প্রতিদিনই বেড়ে চলেছে খাদ্যপণ্যের দাম। ফেব্রুয়ারি থেকে মার্চ— মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বে ভোজ্য তেল, খাদ্যশস্য, চিনি, মাংসসহ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গড় হার ১৩ শতাংশ।

জাতিসংঘের বৈশ্বিক খাদ্যপণ্য মূল্যসূচকের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সূচক বলছে, গত ‍এক মাসে বিশ্বে ভোজ্য তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ, খাদ্যশস্যের দাম বেড়েছে ১৭ শতাংশ, চিনির দাম বেড়েছে ৭ শতাংশ, মাংসের দাম বেড়েছে ৫ শতাংশ এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৩ শতাংশ।

এ বিষয়ক এক বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, বৈশ্বিক খাদ্যপণ্য মূল্যসূচকের যাত্রা শুরু হয় আজ থেকে ৬০ বছর আগে। গত ৬০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে খাদ্যপণ্যের দামের এই পরিমাণ উল্লম্ফণ দেখা যায়নি।

বৈশ্বিক বাজারে ভোজ্য তেল, বিশেষ করে সূর্যমুখী তেল ও খাদ্যশস্যের সবচেয়ে বড় যোগান আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ায় এ দু’টি দেশ থেকে যোগান আসা একেবারেই কমে গেছে। ফলে এই দুই পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে চিনি-মাংস ও দুধের দামও।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা গত মাসে সতর্কবার্তা দিয়েছে—বছরের শেষ নাগাদ খাদ্যপণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুদ্ধের জেরে ইউক্রেনে কৃষি উৎপাদন কমে যাওয়াই হবে এই মূল্যবৃদ্ধির মূল কারণ।

এমএসএম / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক