ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ৪:১৮
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (আশ্রয়ণ-২ প্রকল্প) অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কয়রা উপজেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ’ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মণ্ডল। 
 
শনিবার (৯ এপ্রিল) খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের দীঘির পাড়ে প্রকল্পের ১০টি নির্মাণাধীন ঘরের কাজ তদারকি করেন তিনি। একই সঙ্গে সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলেন।
 
অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মণ্ডল বলেন, মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প গরিব মানুষের মুখে হাসি এনে দিয়েছে। গৃহহীনদের জন্য নেয়া এই প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। প্রকল্পটি গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থানই নয়, খাবার পানি ও স্যানিটেশন সুবিধাও দিয়েছে, যা আমাদের দেশের এসডিজির লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করছে। এসব মানুষের জন্য কিছু করার সুযোগ পাওয়া যে কোনো সরকারি কর্মকর্তার জীবনে শ্রেষ্ঠ কাজ।ভূমিহীনদের এসব রঙিন ঘরে এসব মানুষের জীবনই পরিবর্তন হচ্ছে না, তার বংশধরও পরিবর্তন হচ্ছে।
 
নির্মাণকাজের গুণগতমানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ঘর নির্মাণে কোনো ধরনের অনিয়মন মেনে নেয়া হবে না।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, ইউপি সদস্য গণেশ মণ্ডল, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ও সুশীল সমাজের লোক উপস্থিত ছিলেন।
 
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘরে ২টি শোয়ার কক্ষ, ১টি রান্নাঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও একটি বারান্দাসহ রঙিন টিনের ছাউনি রয়েছে। পরিবহন ব্যয় বাদ ৫ হাজার টাকা রয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার