রূপগঞ্জে জালিয়াতি করে বসতবাড়ি লিখে নেয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাচ্চু মিয়া নামে এক অসহায় লোকের বসতবাড়ি তার দাদা ও ভাই জালিয়াতি করে লিখে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায়। বিষয়টি নিয়ে কয়েক দফায় জনপ্রতিনিধিদের কাছে বিচার দিলেও জনপ্রতিনিধিদের ডাকে সাড়া দেয়নি ভূমিদস্যু দাদা মহাসিন, ভাই ইব্রাহিম মিয়া ও মো. সবুজ। পরে এ বিষয়ে এলাকার গণমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন বাচ্চু মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে নাম না প্রকাশের শর্তে কামশাইর এলাকার এক ব্যক্তি জানায় মহসিন মিয়া গ্রামের একজন প্রভাবশালী ব্যাক্তি আর তাঁর সাথে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ইব্রাহিম মিয়া মিলে বাচ্চু মিয়ার বসত বাড়ি জালিয়াতি করে লিখে নেওয়ার সত্যেও তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারছে না। এছাড়াও তাঁরা এলাকায় একক প্রভাব বিস্তার করে মানুষের সাথে প্রায়ই এধরনের জালিয়াতি করে আসছে। থানায় লিখত অভিযোগ দায়ের করার পর থেকে বাচ্চু মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, তার দাদা মহসিন, তার ভাই ইব্রাহিম ও মোঃ সবুজ। বাচ্চু মিয়ার বসত বাড়ির সম্পতি আত্বসাৎ করতে ছক কষতে থাকে।পরে গত ০২/০৯/২০২১ তারিখে বাচ্চু মিয়ার ভাই ইব্রাহিম ও তাঁর দাদা মহসিন নগদ ২২ হাজার টাকায় ওয়ারিশ সুত্রে পাওয়া নাল জমির কথা বলে কৌশলে বাচ্চু মিয়ার মালিকানাধীন কামশাইর মৌজার বসত বাড়ির দাগ নং এস,এ৮৬৩,আর এস ১২৪৯ দাগে ৩,০৭ শতাংশ জমি জালিয়াতি করে মোঃ সবুজের নামে লিখে নেয় জালিয়াতির বিষয়টি প্রকাশ হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।
এ ব্যাপারে অভিযুক্ত মহসিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানায় এই জমির গ্রহিতা আমি না। বাচ্চু মিয়া আমার নামে মিথ্যা তথ্য দিয়ে মানুষ কে বিবর্ত করছে।অভিযুক্ত গ্রাম পুলিশ ইব্রাহিম মিয়া বলেন জমি যখন রেজিষ্ট্রেশন করা হয় তখন আমি, আমার মা,বোন, ভাই সবাই উপস্থিতি ছিলাম আমাদের ওয়ারিশ সুত্র পাওয়া নাল জমি বিক্রি করার কথা ছিলো কিন্তু পরে শুনছি দলিলে ভূল করে আমার ভাই বাচ্চু মিয়ার বসত বাড়ি দাগ নাম্বার সহ দলিল করা হয়।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied