মধুখালীতে সাংবাদিকদের হস্তক্ষেপে বাড়ির প্রবেশপথ ও টয়লেট উন্মুক্ত
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পৈত্রিক জমির ভাগ দাবি করে বাড়ির পাশের জমি দখল করে বাঁশের বেড়া দিয়ে বাড়ির প্রধান প্রবেশ ও টয়লেটের পথ প্রতিপক্ষ বন্ধ করে দেয়। বাড়ির মালিকদের রোপণকৃত মেহগনি গাছ কেটে নিয়ে যায়।
সরেজমিন ও মো. রফিকুল ইসলামের লিখিত মধুখালী থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দী গ্রামের মো. আব্দুর রাজ্জাক শেখ ও মৃত মোনতাজ শেকের ছেলে মো. মিরাজ শেখ, বোয়ালিয়া গ্রামের শাহজাহান শেখের ছেলে মো. সাজ্জাদ শেখ, মৃত হারেজ শেখের স্ত্রী ফিরোজা বেগম দলবদ্ধ হয়ে মুক্রবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এসে বসতবাড়ি, গোয়ালঘর, টয়লেটসহ বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে দখল করে নেয়। আমাদের রোপণকৃত মেহেগনি গাছ কেটে নিয়ে যায়।
শনিবার (৯ এপ্রিল) সরেজমিন সংবাদকর্মীরা পরিদর্শনে গেলে দখলের সত্যতা মেলে। আবরুদ্ধ অবস্থায় বাঁশের বেড়া অপসারণের জন্য সংবাদকর্মীরা অনুরোধ করলে সেটা তারা অপসারণ করে নেন। এতে অবরুদ্ধা অবস্থা থেকে বাড়িটি মুক্ত হয়।
এ ব্যাপারে মধুখালী থানার এসআই মো. জাফর আলী বলেন, বাঁশের বেড়ার অবরুদ্ধ যেটুকু বাকি ছিল সেটা অপসারণ করে দিয়েছি। কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে ১৬ এপ্রিল (শনিবার) থানায় আসতে বলেছি। কগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত