ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের স্পিকা‌র আসাদ কায়সারের পদত্যাগ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২২ সকাল ৯:৫৯

প্রধানমন্ত্রী ইমরান খান‌কে ক্ষমতাচ্যুত করার বি‌দে‌শি ষড়য‌ন্ত্রের অংশ হ‌তে পার‌বেন না জা‌নি‌য়ে পদত্যাগ করেছেন পা‌কিস্তা‌নের সংস‌দের নিম্নকক্ষ জাতীয় প‌রিষ‌দের স্পিকার আসাদ কায়সার। শ‌নিবার (৯ এপ্রিল) দিনভর নানা নাটকীয়তার পর গভীর রা‌তে তি‌নি পদত্যা‌গের ঘোষণা দি‌য়ে‌ছেন।

এর আগে অনাস্থা ভো‌টের মাধ্য‌মে প্রধানমন্ত্রী ইমরান খা‌নের ভাগ্য নির্ধার‌ণে জাতীয় প‌রিষ‌দের অধি‌বেশন শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টায় শুরু হ‌লেও তা ক‌য়েকদফা মুলত‌বি ঘোষণা করা হয়।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্পিকার কায়সার বলেন, তিনি মন্ত্রিসভার কাছ থে‌কে গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। এ ন‌থি বিরোধীদলীয় নেতা এবং পাকিস্তানের প্রধান বিচারপতিকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তি‌নি।

আসাদ কায়সার ব‌লেন, আমাদের আইন এবং দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার স্বা‌র্থে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, স্পিকারের পদে থাকব না। যে কার‌ণে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌ছি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক