ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কিয়েভে জেলেনস্কি-জনসনের মুখোমুখি বৈঠক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১০:১৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কট্টর সমর্থক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করেছেন। শনিবার (৯ এপ্রিল) কিয়েভে এ দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। বৈঠক শেষে ইউক্রেনে নতুন অর্থনৈতিক ও সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে পারেন বরিস জনসন।

গত সপ্তাহে ইউক্রেনের রাজধানীর আশপাশ থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে কিয়েভ সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান আন্দ্রি সিবিহা ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, জেলেনস্কির সাথে একক বৈঠকের মাধ্যমে জনসনের কিয়েভ সফর শুরু হয়েছে। জেলেনস্কির কার্যালয়ের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুই রাষ্ট্রনেতা টেবিলে মুখোমুখি বসে বৈঠক করছেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনীয় জনগণের প্রতি সংহতি প্রদর্শনে জেলেনস্কির সাথে দেখা করেছেন জনসন। তারা ইউক্রেনে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী সহায়তা নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ নির্ধারণ করবেন।

জেলেনস্কির টেলিগ্রাম চ্যানেলে জনসনকে ‘রাশিয়ার আগ্রাসনের সবচেয়ে নীতিগত বিরোধীদের অন্যতম, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তাদানকারী একজন নেতা’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

তবে কিয়েভে জনসনের সফরের বিষয়ে আগাম কোনো ঘোষণা দেয়া হয়নি। কিয়েভের শহরতলী থেকে রাশিয়া সৈন্য সরিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে নেয়ার পর দেশটি সফরে গেছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার এক টুইটবার্তায় জনসন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনে আরো প্রতিরক্ষামূলক অস্ত্র-সরঞ্জাম পাঠাবে এবং পুতিনের ব্যর্থতা নিশ্চিত করতে রাশিয়ার অর্থনীতির প্রতিটি স্তম্ভ লক্ষ্য করে জি-৭ অংশীদারদের সাথে কাজ করবে।

জামান / জামান

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক