করোনায় বিশ্বে আরো ২২১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮ লাখের বেশি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন। অপরদিকে একদিনে ৮ লাখ ৭২ হাজার ২১৪ জন সুস্থ হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১ হাজার ৭৯৬ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৪৯ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯ জনে। এদের মধ্যে থেকে ৪৪ কোটি ৩ লাখ ৫ হাজার ১৩০ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ১৩১ জন। এছাড়া মোট ৭ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২৭ জনে। আর ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৮৪৪ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা হলো ৫ লাখ ২১ হাজার ৬৯৫ জন। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছেন ৪ কোটি ২৫ লাখ ১ হাজার ১৯৬ জন।
এছাড়া বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। আর রাশিয়াতে একদিনে মারা গেছেন ২৮৮ জন, ব্রাজিলে ৮৮ জন, ইতালিতে ১১২ জন, জার্মানিতে ১০৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনই রয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
জামান / জামান
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর