ইউক্রেনে নতুন কমান্ডার নিয়োগ পুতিনের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য নতুন একজন জেনারেল নিয়োগ করেছেন। কিয়েভ পুনর্দখল করতে ব্যর্থ হওয়ার পর তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তারা জানিয়েছেন।
ওই কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইউক্রেনে রুশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনারেল আলেকজান্ডার ডভরনিকভকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার কমান্ডার ছিলেন।
ডভরনিকবের যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে ইউক্রেনে হামলার বিষয়গুলো নতুন করে সমন্বয় করা হবে। পাশাপাশি ডনবাস অঞ্চলে ব্যাপক সামরিক অভিযানে নজর দেওয়া হতে পারে।
রুশ বাহিনী ইতোমধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। বিশেষ করে প্রধান শহরগুলোর ভবনে তারা হামলা চালিয়েছে। রাশিয়ার সেনাবাহিনী বন্দরনগরী মারিউপলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ইউরোপিয়ান কর্মকর্তারা বলছেন, আমরা দেখব এই পদক্ষেপ কতটা কার্যকরী হয়। তাদের চিন্তা ও কৌশলগুলো আগের মতোই রয়ে গেছে। তারা পুরোনো পথেই হাঁটছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির