চকরিয়ায় খাটের নিচে থেকে ইয়াবা উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় র্যাব-১৫-এর একটি টিম অভিযান চালিয়ে খাটের নিচ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা, দুটি রামদা এবং একটি ছোরা উদ্ধার করা হয়।
গত শুক্রবার (৮ এপ্রিল) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উমখালী রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম প্রকাশ সোনা মিয়া (৫০) ও তার ছেলে রহমত উল্লাহ (২৪)।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম জনপ্রতিনিধির আড়ালে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। আমরা বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তার গতিবিধির ওপর নজরদারি বৃদ্ধি করি। এরমধ্যে খবর আসে সাহারবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের জন্য রাখা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে শুক্রবার রাতে রামপুর এলাকার আজিজুল হাকিমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার শোয়ার খাটের নিচ থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র্যাব-১৫-এর এক কর্মকর্তা সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের জন্য এজাহারও দিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি আরো বলেন, এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন