ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১২:৩৪
খুলনার পাইকগাছার লক্ষ্মীখোলা কলেজিয়েটের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহরিয়ার হোসেন শাওনকে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল শেষে পাইকগছা-কয়রা প্রধান সড়কের লস্কর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি করে । 
 
উল্লেখ্য, কলেজছাত্র শাহরিয়ারের পিতা মো. সামিরুল ইসলামের সাথে আবু মুছার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
 
ওই কলেজছাত্রের পিতা সামিরুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল আবু মুছার নেতৃত্বে নুরুজ্জামান মোল্যা( ৪০), দলিল মোল্যা (৫২), আব্দুল মজিদ মোল্যা (৫৫), মো. নাহিদুল ইসলাম মোল্যা (১৮)-সহ ২-৩ জন আমার নার্সিং পয়েন্টে এসে গালিগালাজ শুরু করে। এ সময় আমিসহ আমার ছেলে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে কানসহ মাথা ফাটিয়ে গুরতর রক্তক্ত জখম করে। এ সময় এলাকাবাসী তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই পাইকগাছা থানায় মামলা করি। মামলায় আবু মুছা মোল্যাকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায় এবং নুরজ্জামান পাইকগাছা কোর্টে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
 
এদিকে, শাহরিয়ার হোসেন শাওনের কলেজ বন্ধুসহ কলেজ শিক্ষার্থীরা তাদের শাস্তিসহ অন্যন্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করের। এ সময় বক্তব্য রাখেন- কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ, আশরাফুজ্জামান বাবু, তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান, মোস্তফা রাফিদ প্রিন্স, সৌরভ কুমার ঢালী, সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী।
 
এ সময় তারা বলেন, ২নং আসামি নুরজ্জামন একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা। ঘটনার সাথে জড়িত সবাইকেআইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার