ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১:১০
ভোলার তজুমদ্দিন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেক পিতা-মাতা শিশুকে নিয়ে হাসপাতালে এলেও বারান্দার মেঝেতেই স্থান হয়েছে। রোগীদের অভিযোগ, ওয়ার্ডের ভেতরে রোগীরা মলত্যাগ করতে পারে, এ কারণে তাদের ভেতরে রাখা হচ্ছে না।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তারমধ্যে গত তিন দিনে বৃদ্ধির হার অনেক বেশি। ৬-৮ এপ্রিল পর্যন্ত ভর্তি হয়েছে কমপক্ষে ২৭ রোগী। এছাড়াও এ প্রতিবেদন প্রস্তুতকালে ৯ এপ্রিল শনিবার দুপুর ২টা পর্যন্ত ৭ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এমন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে প্রায় ৭০-৮০ ভাগই শিশু।
 
নদীতীরবর্তী এ উপজেলায় দাবদাহের কারণে দিন দিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। এতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছে। শয্যা খালি না থাকায় মেঝেতে রেখেই রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে বৈদ্যুতিক পাখা না থাকার কারণে গরমে নাজেহাল হচ্ছেন রোগীরা। হাসপাতালের পরিবেশ স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর বলেও রোগীদের অভিযোগ।
 
শনিবার (৯ এপ্রিল) সরেজমিন দেখা যায়, ওয়ার্ডের বাইরের বারান্দায় রোগীদের ভিড়। একদিকে গরম, অন্যদিকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দূর-দূরান্ত থেকে আসা রোগীর স্বজনরাও পড়েছেন চরম বিপাকে।
 
হাসপাতালের নার্স মার্জিয়া ইসলাম জানান, প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে স্যালাইন ও ওষুধসহ প্রথমিক চিকিৎসা দেয়া হলে অধিকাংশ রোগীর অবস্থার উন্নতি হচ্ছে।
 
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, মৌসুমি আবহাওয়া ও মানুষের অসচেতনতার কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। আগের চেয়ে প্রাদুর্ভাব কিছুটা কমে এসেছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে আমাদের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন