ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পত্নীতলা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ২:৪৯

মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় পুলিশের উপহার একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন তিনি।

ভার্চুয়ালি এ উদ্বোধনকালে নওগাঁর পত্নীতলা থানা প্রান্তে উপস্থিত ছিলেন- পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আইন সহায়তা কেন্দ্রে (আসক) রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক রুবাইত হাসান, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। 

নজিপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পলিপাড়া গ্রামের বিপুল শেখের স্ত্রী শিল্পী পুলিশের উপহারকৃত ঘর পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠান সমাপ্তির পর নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত এসআই নাজনিন বাংলাদেশ পুলিশ যে লক্ষ্যে এই ডেস্ক গঠন করেছে তার সঠিক নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ সেবা প্রদান এবং ওসি শামসুল আলম শাহ সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার করেন।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ