ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৩:৫৬
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির  আয়োজনে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবীতে অবসরপ্রাপ্ত  শ্রমিক কর্মচার্রী ও কর্মকর্তাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
১০ এপ্রিল রোববার সকাল ১০ টায় উপজেলার ঢাকা-খুলনা সহাসড়কের মধুখালী  রেলগেট এলাকায় ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির  সভাপতি আলী আকবর শেখের সভাপতিতেত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,সাবেক শ্রমিক নেতা মোঃ জহুরুল হক,আবুল বাশার বাদশা,মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক,মোঃ ফিরোজ মিয়া ও মোঃ রফিকউদ্দিন শেখ প্রমুখ।
 
মানববন্ধনে বক্তাগণ  তাদের  বক্তব্যে উল্লেখ করেন  ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শমিক  কর্মচারীর ও কর্মকর্তাদের  গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও  বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫/৩০ কোটি টাকা পাওনা রয়েছে। 
 
ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া  প্রায় ২৫/৩০ কোটি টাকা ৬/৭ বছর বকেয়া রয়েছে বলে দাবী করেন বক্তাগণ।  বক্তাগণ আরো বলেন ৬/৭ বছর অবসর গ্রহন করলেও বকেয়া পাওনা টাকা পাচ্ছি না। বকেয়া পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন  করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ  গ্রহন করেন। 
 
মানববন্ধনে  অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী  কর্মকর্তাগণ  মাথায় কাফনের কাপড় বেধে এবং থালা হাতে নিয়ে  প্রধান মন্ত্রী  শেখ হাসিনার সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি  আর্কসনের চেষ্টা করেন। এই রমজানে টাকার অভাবে  অনাহারে অর্ধাহারে সিয়াম সাধানা এবং রমজান পরবর্তী ঈদ পালনে অসম্ভব বলে বক্তাগণ উল্লেখ করেন ।  মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল পৌরসদরের  ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে  টিএন্ডটি  মোড়ে  সাংক্ষিপ্ত  সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত