ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২২ বিকাল ৫:৫১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৯ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার হাটাবো দক্ষিণ বারৈ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে এক ডাকাতকে গ্রেফতার করেছে। 
 
ভুক্তভোগীরা জানান, শনিবার রাত সোয়া ১টার দিকে উপজেলার হাটাবো দক্ষিণ বারৈপার এলাকার করিম মাষ্টারের বাড়ির গ্রীল কেটে২৫-৩০ জনের একদল ডাকাত পিস্তল, শটগান ও ধারালো অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা করিম মাষ্টারের ছেলে সুমন মাষ্টারসহ পরিবারে অন্যান্য সদস্যদের বেঁধে রেখে মারধর করে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলেরর সদস্যরা মমতাজ উদ্দিন নামে আরো এক ব্যাক্তির বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় মমতাজ উদ্দিনের ছেলে মাসুম ও ফারুকের সঙ্গে ডাকাত দলের সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা মাছুমকে শটগান দিয়ে গুলি করে। এ সময় ডাকাত ফারুক ও তার পরিবারের সদস্য নপুর, নাজমাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে গুরুতর অবস্থায় মাছুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আর বাকিদের স্থানীয় ডিকেএমসি হাসপাতালে ভর্তি করা হয়। 
 
এ সময় ডাকাতরা বাড়ি থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। মমতাজ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন ডাকাত আসার সংবাদ পেয়ে তাদের বাঁচাতে এগিয়ে গেলে ডাকাতরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে ডাকাতরা তমিজ উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতেও ডাকাতি করে। এ সময় ডাকাতরা বাড়ির গ্রিল কেটে পরিবারের সবাইকে বেঁধে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
 
এদিকে, ডাকাতির খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ সাকিব (২২) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। সাকিব উপজেলার চামারটেক হাটাব এলাকার আলমের ছেলে। 
 
স্থানীয়দের অভিযোগ, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর যোগদানের পর থেকেই ভুলতাসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও আধিপত্যের জেরে সংঘর্ষসহ নানা অপরাধ ঘটে আসছে। সঠিকভাবে পুলিশি তৎপরতা না থাকার কারণে এ ধরনের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
 
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএ সায়েদ বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাদ চলছে। লুটকৃত মালামাল ও বাকি ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার