ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বহুল প্রতিক্ষীত পাবনা পৌর পার্কের নির্মাণকাজের উদ্বোধন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২২ বিকাল ৫:৫৪

দেড়শ বছরের পুরনো ২৭ বর্গ কিলোমিটার আয়তনের ২ লাখ ৩০ হাজার পৌরবাসীর বহুল প্রতিক্ষীত পাবনা পৌর পার্কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। পাবনাবাসীর প্রাণের দাবি ছিল এই পৌর পার্কের। এই পার্ক নির্মাণকাজের সংবাদে শহরবাসীর মধ্যে আনন্দ ধারা বইছে। 

গতকাল শনিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় পৌরসভার বাস টার্মিনালসংলগ্ন (ট্রাক টার্মিনাল চত্বর) এলাকায় ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশা পৌর পার্ক নির্মাণকাজের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

পাবনা পৌরসভার মেয়র মো. শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনষ্ঠানে বক্তব্য রাখেন- মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম (বিপ্লব), জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারোফ হোসেন। অনষ্ঠানটি পরিচালনা করেন বস্তি উন্নয়ন কর্মকর্তা নুরুল আলম বিশ্বাস লিন্টু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- একুশে পদকপাপ্ত কলামিস্ট ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা রণেশ মৈত্র, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) কাজী আতিয়ুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, কমরেড জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আবু ইসহাক শামীম, বিজয় ভূষণ রায় প্রমুখ।  

পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, আমি নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর থেকে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৌরবাসীর দুর্ভোগ লাঘবের চেষ্ঠা করে যাচ্ছি। সংশ্লিষ্টদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ, জলাবদ্ধাকে প্রাধান্য দিয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ, মশা নিধনসহ বিভিন্ন কাজ করছি। প্রায় দেড়শ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পৌরসভায় কোনো বিনোদন পার্ক না থাকাটা দুঃখজনক। পৌরবাসীর একটি বিনোদন পার্ক বিশেষ প্রয়োজন, বিশেষ করে বাচ্চাদের জন্য। অর্থনৈতিক স্বল্পতার মধ্যে একটি নান্দনিক পার্ক করতে যাচ্ছি। ভবিষতে এই পার্কের উন্নয়ন করে দেশের মধ্যে একটি অন্যতম পার্ক করব ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, পাবনা  জেলার আন্দোলন, সংগ্রামে চিরস্মরণীয় ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশা। এজন্য তার নামে এই পার্কের নামকরণ করা হলো।  ৪ একর জায়গার ওপর প্রাথমিকভাবে ৯টি রাইডার, লেক, নৌকা, লেকের চারপাশে রাস্তা, বাগান, বসার স্থানসহ বেশকিছু বিনোদন ব্যবস্থা থাকবে পর্কে।

এমএসএম / জামান

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি