ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রেকারিক স্লিপ হাতে ধরিয়ে দিয়ে খুলনায় চলছে নীরব চাঁদাবাজি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ১১:২১

খুলনায় ব্যাটারিচালিত ইঞ্চিন তিন চাকার থ্রি হুইলার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে সংখ্যাগরিষ্ঠ একটা শ্রেণির মানুষ, যাদের পরিচয় অটো ড্রাইভার। আর এই থ্রি হুইলারের লাইসেন্স নিয়ে বড় জটিলতা রয়েছে। এই জটিলতার সুযোগ নেয় ট্রাফিক পুলিশরা। গাড়ি কোনোভাবে ট্রাফিক পুলিশ একবার কব্জায় নিতে পারলে ড্রাইভারকে গুনতে হয় ৫০০ টাকা।

এই গাড়ি ৫-৬ দিন চার্জবিহীন অবস্থায় থাকলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তখন নতুন ব্যাটারি কিনতে হয় ২০ হাজার টাকা দিয়ে। তাই ট্রাফিক পুলিশ গাড়ি ধরলে সেদিনই ছাড়াতে হলে ৫০০ টাকা দিতেই হবে। আর এই ৫০০ টাকা নিয়ে একটা স্লিপ দেয়, যা আবার ড্রাইভারকে দেয়া হয় না, ট্রাফিক অফিসের ভেতর থেকেই স্লিপটা ছিঁড়ে নিয়ে নেয় কেউ না কেউ।

একাধিক ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়, তারা এই অটো গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ট্রাফিক সদস্যদের সাথে বাকবিতণ্ডা হলে ৫-৭ দিন গাড়ি আটকে রাখে। তাই ৫০০ টাকা দিয়ে নির্ঝামেলায় গাড়ি ছাড়িয়ে নেয়, যাতে পরদিন আবার জীবিকা নির্বাহ করতে পারে।

উল্লেখ্য, খুলনা শহরে প্রায় ৫-৬ হাজার এই অটো গাড়ি চলে।

এদিকে, লাইসেন্স ঝামেলা নিরসনের কার্যকর কোনো অগ্রগতি নেই। প্রশাসন কোনো সিস্টেম করে রুট ভাগের ব্যবস্থা করছে না। অন্যদিকে এই নিরীহ মানুষদের ধরে নিচ্ছে এই রেকারিক স্লিপের লেখালেখির খরচ। সব দিক থেকে একটা কথা দাঁড়ায়, যে জিনিসের লাইসেন্স দিতে পারবে না, সে জিনিস বাজারে বিক্রয় হচ্ছে কেন! লাইসেন্স নিয়ে সমস্যা থাকলে বাজারে এই ইজিবাইক বিক্রয় বন্ধ করতে হবে। বিক্রয় ব্যবস্থা এবং লাইসেন্স ব্যবস্থার মাঝে যে ফাঁদ কাজে লাগাচ্ছে তা পুরোটাই অনৈতিক। প্রশাসনের এই নিয়ে কোনো মাথাব্যথা নেই এবং খুলনা সিটি কর্পোরেশনের বিষয়টি আমলে নেয়ার কথা থাকলেও কোনো সমাধান বা অগ্রগতি নেই।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়