ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন আজ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ১১:২৫

গত শনিবার গভীর রাতে নানা নাটকীয়তা শেষে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হারান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। এরপর থেকেই আলোচনায় কে বসতে যাচ্ছেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত প্রধানমন্ত্রী পদে। বিশ্লেষকদের বিবেচনায় ঘুরেফিরে সবচেয়ে বেশি যার নাম তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। তিনি ইমরান খান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, গতকাল দুপুরে কুরেশি ও শাহবাজ নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে শাহ মাহমুদ কুরেশির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পিটিআই নেতা কানওয়াল শাওজাব ও জেরিন কুরেশি। মনোনয়নপত্র জমাদানকালে শাহবাজ শরিফের মনোনয়নপত্র নিয়ে আপত্তি তোলে পিটিআই। এ সময় কুরেশি ও পিএমএল-এন নেতা আহসান ইকবালের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়, শাহবাজের দুর্নীতি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে তার মনোনয়নপত্র যেন বাতিল করা হয়। তবে এ আপত্তি বাতিল করে দুজনের প্রার্থিতাই গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয় জানিয়েছে, সোমবার দুপুর ২টায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এ অধিবেশন বসবে। যদিও প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছিল সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় বসবে অধিবেশন। পরে সময় পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করা হয়। সবকিছু ঠিক থাকলে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন ২০২৩ সালের আগস্ট পর্যন্ত।

এদিকে পদত্যাগের পর প্রথমবারের মতো সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ইমরান খান। এতে তিনি নতুন করে স্বাধীনতার ডাক দিয়েছেন। তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে গতকাল বিকালে তিনি লেখেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। কিন্তু আবার সরকার বদলের বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু হয়েছে। দেশের মানুষ সর্বদা পাকিস্তানের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।

সরকার পতনের পর ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের সিনিয়র নেতা ও সদ্য সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে গতকাল তিনি বলেন, দুর্নীতিবাজ শাহবাজ শরিফের মনোনয়নপত্র গ্রহণ করা হলে সোমবার তার দলের সংসদ সদস্যরা একযোগে পদত্যাগ করবেন।

সরকারি কর্মকর্তাদের অনাপত্তিপত্র ব্যতীত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ইমিগ্রেশন কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পাকিস্তানের দ্য সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। নতুন সরকার গঠনের পর পরিবর্তন আসতে পারে প্রাদেশিক গভর্নর পদেও।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো টিভি জানিয়েছে, ইমরান খানের বিদায়ের পর খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর শাহ ফারমান, পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা ও সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল পদ ছাড়তে পারেন। এছাড়া গুঞ্জন উঠেছে, পদ ছাড়তে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজাও।

জামান / জামান

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক