বাইডেন-মোদি ভার্চুয়ালি বৈঠক আজ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার (১১ এপ্রিল) ভার্চুয়ালি তাদের এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান সরকারের পতন ও শ্রীলঙ্কায় চলমান আর্থিক সঙ্কটের এ সময়ে দুই নেতা আলোচনায় বসতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এএনআই বলছে, ১১ এপ্রিল দুই নেতারা মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
এছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ বিশ্বের নানা বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন তারা। এ সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে ভারত-আমেরিকা সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। রাশিয়া-ইউক্রেন সংকটে ভারতের অবস্থান নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। এর ওপর রাশিয়ার সঙ্গে ভারতের তেল নিয়ে চুক্তিতেও অসন্তুষ্ট পশ্চিমারা।
পাকিস্তানে ইমরানের বিদায় ও শ্রীলঙ্কার সঙ্কটের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে ভারত ও যুক্তরাষ্ট্রে অবস্থান কী হবে, সোমবারের বৈঠকে তা নিয়েই আলোচনা হতে পারে জানা গেছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির