ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কিয়েভের কাছে ১২০০ মরদেহ উদ্ধারের দাবি ইউক্রেনের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ১:২৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রোববার ১ হাজার ২০০’র বেশি মরদেহ পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে। আরো আক্রমণের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে লোকজন পালিয়ে যাচ্ছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে রোববার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে দুজনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগৌবভ এ তথ্য নিশ্চিত করেছেন। মাত্র এক দিন আগেই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে এক শিশুসহ ১০ বেসামরিক নিহত হয়।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরো একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেন দাবি করেছে, কিয়েভের আশপাশের বেশিরভাগ শহর এবং গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এদিকে দেশটিতে বেশকিছু গণকবরের সন্ধান পাওয়া এবং বেসামরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩০ মাইল দূরের মাকারিভ শহর থেকে ১৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে শহরের মেয়র ভাদিম টোকার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আমরা ১৩২ জন বেসামরিক লোকের মরদেহ উদ্ধার করেছি। এদের সবাইকে রাশিয়ার দানবরা (রুশ সেনারা) হত্যা করেছে।

অপরদিকে প্রায় ১০ লাখ বাসিন্দার বৃহত্তম বাণিজ্যিক শহর ডিপ্রতে রাশিয়ার রকেট বর্ষণে স্থানীয় বিমানবন্দর প্রায় ধ্বংস হয়ে গেছে। কতজন হতাহত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক