ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে ২২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ২:৩৬

টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ পাচ্ছেন ২ হাজার ২০০ কৃষক। ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমি আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূঞাপুর উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

গত শনিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

এরই ধারাবাহিকতা সোমবার (১১ এপ্রিল) তৃতীয় দিনেও সার ও আউশ ধানের বীজ কৃষকের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান ও কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির।

বিনামূল্যে কৃষি উপকরণের মধ্যে রয়েছে- ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। প্রত্যেক কৃষক সব মিলিয়ে ৪৫ কেজি কৃষি উপকরণ পাচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ২০০ কৃষককে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, সরকারের কৃষিবান্ধব কর্মসূচি কর্যক্রমের আওতায় মৌসুমি আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতবারের তুলনায় এ বছর দ্বিগুণের মতো কৃষকের মাঝে আউশ ধান চাষে আগ্রহ বেড়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার