ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‍্যালী ও আলোচনা সভা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ৪:১৫
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্কাউটসের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মধুখালী উপজেলা শাখার  আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা এবং উৎসাহ  উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ এপ্রিল রোববার বেলা ১১টায়  উপজেলা চত্বর থেকে র‍্যালী  বের হয়ে  উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ  করো উপজেলা পরিষদ চত্বর  প্রত্যাবর্তন করে ।
 
র‍্যালী পরবর্তী বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা শাখার  সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে  উপজেলা মিলনায়তনে  আলোচনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। আলোচনায় স্কাউটস এর গুরুত্ব  উপস্থাপন করে  বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা শাখার  সাধারন সম্পাদক আবুল কালাম মোল্যা,কমিশনার সুভাষ চন্দ্র ঘোষ ও পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নাজমুল হোসেন।
 
আলোচনা পরবর্তী  প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ  স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয়সমুহে  কাব স্কাউটিং সম্প্রসারন প্রকল্পর  অর্থায়নে উপজেলার ৮০টি বিদ্যালয়ে উৎসাহ উপকরণ ও ড্রাম বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত