কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন
যশোরের কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সংস্কৃতি বিনাশী ষড়যন্ত্র প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার, সাধারণ স¤পাদক মশিউর রহমান, সাংগঠনিক স¤পাদক উৎপল দে, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, প্রদীপ বসু পল্টু, সিরাজুল ইসলাম, কবি পার্থ সারথী, অনিমেষ সাহা বাপী, প্রদীপ সিংহ, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে পুঁজি করে কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান