সড়ক প্রশস্তকরণে অধীগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জ অংশের কেন্দুয়া-কাঞ্চন অংশ প্রসস্তকরণে অধীগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেস। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে রাখেন। পরে কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি নিয়ে সড়ক ও জনপথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। সোমবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার কাঞ্চন মায়ারবাড়ী স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের কেন্দুয়া-কাঞ্চন মৌজা পূর্বাচল উপশহর লাগোয়া হওয়ায় এখানকার জমির দাম এখন আকাশছোঁয়া। এছাড়া শিল্প এলাকা হিসাবেও কাঞ্চন সমাদৃত। এখানকার জমির দাম কোথাও ২৫ লাখ টাকা শতক আবার কোথাও ৪০ লাখ শতক। নারায়ণগঞ্জ (সওজ) এশিয়ান হাইওয়ে সড়ক প্রসস্থকরণের লক্ষ্যে জমি অধিগ্রহণ বাবদ জমির দাম তিন গুণে নির্ধারণ করেছে মাত্র ৪ লাখ ৯০ হাজার টাকা। এলাকাবাসী দাবী করে বলেন, সড়ক প্রসস্থকরার কারণে কেন্দুয়া-কাঞ্চন এলাকার প্রায় ১৫০ পরিবার নিঃস্ব হয়ে যাবে। জমির ন্যায্যমূল্য না পেলে পরিবারগুলোর পথে বসতে হবে। তাই যাচাই-বাছাই করে জমির ন্যায্যমূল্য দাবী করছি। নতুবা বড় ধরণের কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ক্ষতিগ্রস্ত জমির মালিক নজরুল ইসলাম, হাজী আফসার উদ্দিন সেলিম, হামিদুল হক খান, হাজী মো. শহীদুল্লা, সেলিম ভূঁইয়া, হাজী মমিনউদ্দিন, মনির হোসেন, কাজী শামিম, নুরুল আমিন, মো. সজীব, মোস্তফা মিয়া, তুষার মিয়া, কাজী মামুন, আব্দুস সাত্তার আল মামুন প্রমুখ।
এমএসএম / জামান
রাণীনগরে সরকারি দামে সার কেবল কাগজে কলমে,মাঠপর্যায়ে উল্টো চিত্র
রায়গঞ্জে বাসে মিলল ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশন, নারী আটক
শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা
ভূরুঙ্গামারীতে ১৪৩ পিচ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মিজু গ্রেপ্তার
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে