ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ৪:২০

সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত আপন দুই ভাই প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭ ভুক্তভোগী। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঈশ্বরদীর আলোবাগ মোড়ে নিউ ঘরোয়ায় ভুক্তভোগী ৭ যুবক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

অভিযুক্ত প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চু উপজেলার ভাড়ইমারী এলাকার মৃত আব্দুল হামিদ প্রামাণিকের দুই ছেলে।

এ সময় ভুক্তভোগীদের পক্ষে কাজী আবু সায়েম লিখিত বক্তব্যে বলেন, প্রদীপ ও বাচ্চু সৌদি আরবে ভালো চাকরির কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫ তেকে ৯ লাখ টাকা নিয়ে কাউকে দিয়েছে জাল ভিসা আর কাউকে সৌদি আরবে পাঠালেও তাদের কোনো কাজ দেয়নি। এমনকি তাদের সাথে দেখাও করেনি। একপর্যায়ে টাকা ফেরত দেয়ার কথা স্বীকার করলেও বর্তমানে টাকা ফেরত না দিয়ে তাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কিরণ হোসেন, আল আমিন, পিয়াস সরদার, শামছুল ও আজিজুল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে তারা ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগীরা।

এমএসএম / জামান

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি