ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

খুলনার কপিলমুনিতে ভেজাল তেল বিক্রির অপরাধে ৫ লাখ টাকা জরিমানা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১১-৪-২০২২ বিকাল ৫:৫

খুলনার কপিলমুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভোজ্যতেলে অপদ্রব্য মিশিয়ে বিক্রির অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের (এডি) সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম এ অভিযান পরিচালনা করেন।

ভোজ্যতেলে নানা অপদ্রব্য মিশিয়ে বিক্রি করার অপরাধে তিনি বিনোদ অয়েল মিলকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই অপরাধের জন্য মেসার্স ডি এস অয়েল মিলকে এক লাখ, কপিলমুনি অয়েল মিলকে এক লাখ ও উৎসব অয়েল মিলকে এক লাখ টাকা জরিমানা করেন। এ নিয়ে কপিলমুনি বাজারের চারটি ভোজ্যতেলের মিল থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে তেলে অপদ্রব্য মেশানো হবে না মর্মে মুচলেকায় সই করতে হয় তাদের।

অভিযান শেষে সংক্ষিপ্ত প্রেসব্রিফিংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের উপ-পরিচালক শিকদার শাহিনুর আলম জানান, ভোজ্যতেল বিশেষ করে সরিষার তেলে এসব অসাধু ব্যবসায়ী রাইস ব্র্যান্ড অয়েল, পামওয়েল ও সয়াবিন তেলসহ অন্যান্য অপদ্রব্য মিশিয়ে ভেজাল সরিষার তেল বিক্রি করছে। এর ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিসহ আর্থিকভাবে ক্রেতাসাধারণ ঠকছেন।

তিনি আরো জানান তাদের অভিযান মিয়মিত চলবে। অভিযান পরিচালনায় তাকে সহায়তায় করেন বাংলাদেশ পণ্যমান পরীক্ষা প্রতিষ্ঠান (বিএসটিআই) খুলনা ও র‍্যাব-৬ খুলনার সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার