পাবনায় ১৯ বছর আগের হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
পাবনার সাঁথিয়া উপজেলার চাঞ্চল্যকার আবু মুছা খাঁ হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না পাওয়ায় আদালত ২০ জনকে বেকসুর খালাস দিয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া এলাকার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০), আতাইকুলার গাঙ্গগুহাট ক্লাবপাড়ার ইউসুফের ছেলে খোকন হোসেন (৪২) এবং সাঁথিয়া উপজেলার ভদ্রখোলা এলাকার ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫)। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন। নিহত আবু মুছা খাঁ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আবু মুছা খাঁর সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী বাজারে সাইকেল মেরামতের দোকান ছিল। ২০০৩ সালের ১৩ আগস্ট সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় ১০-১২ জন আবু মুছা খাঁকে অপহরণ করে হাটবাড়ীয়া-বোয়াইলমারীর ডাব বাগানের ভেতরে নিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনার নিহতের স্ত্রী মোছা. রহিমা খাতুন অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সাঁথিয়া থানার এসআই জিল্লুর রহমান তদন্ত শেষে ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর ২৩ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে সোমবার দুপুরে আদালত হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বেকসুর খালাসের আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দেয়ান মজনুল হক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আলতাব, অ্যাডভোকেট আহাদ বাবু এবং অ্যাডভোকেট আব্দুর রউফ।
এমএসএম / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন