ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনা নদীতে চায়না জালের ফাঁদে জাটকা মাছ নিধন, ১০ জেলেকে জরিমানা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৪-২০২২ বিকাল ৬:৩
উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গত কয়েক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে অসাধু কিছু জেলে যমুনা নদীতে অবৈধ চায়না (আপা) জাল ব্যবহার করে জাটকা নিধন শুরু করেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ এপ্রিল) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান জাটকা ধরা বন্ধে নদীতে অভিযান চালান।
 
এ সময় ১০ জেলেকে আটক ও অবৈধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।
 
এ সময় আটককৃত ১০ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ৬টি চায়না জাল পুড়িয়ে ফেলা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম জানান, নদীতে অবৈধ চায়না জাল দিয়ে জাটকা নিধন বন্ধে প্রশাসন তৎপর। জাটকা ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার