চুরির মিথ্যা অভিযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বাঁশে বেঁধে নির্যাতন : অভিযুক্ত আটক
চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে টাকা চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউজে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আরাফাত হোসেন (১০) চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বসতিপাড়ার মনোয়ার হোসেনের ছেলে। সে দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
অভিযুক্ত মায়ের দোয়া ফ্যাশন হাউজের মালিক আলী আহমদ দাবি করে বলেন, প্রতিনিয়ত দোকান থেকে টাকা চুরির ঘটনা ঘটছিল। রোববার টাকা চুরির অভিযোগে ওই শিশুকে কিছুক্ষণ দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু তাকে মারধর করা হয়নি।
এদিকে, শিক্ষার্থীকে বাশে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনার ১৮ ঘণ্টা পর অভিযুক্ত আলী হোসেন (৬৫) ও তার মেয়ে রুমানা আক্তার রুমাকে (২৫) আটক করে পুলিশ।
শিক্ষার্থী আরাফাতের মা ফাতেমা জানান, আমার ছেলে প্রতিদিনের ন্যায় গতকাল রোববার স্কুলে গিয়েছিল। দুপুরে স্কুলে টিফিন দিলে আমার ছেলে দোকানে যায়। এ সময় দোকানে কেউ ছিল না। আমার ছেলে দাঁড়িয়েছিল। পরে নূরুল হকের ছেলে অভিযুক্ত আলী আহাম্মেদ ও তার মেয়ে রুমানা আক্তার রুমা দোকানে এসে আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে মারধর করে বাঁশের সাথে বেঁধে রাখে। এ সময় স্থানীয় লোকজন ও প্রধান শিক্ষক আমার ছেলেকে উদ্ধার করেন।
এ ঘটনা স্থানীয় লােকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। পরে বিষয়টি দর্শনা থানা পুলিশের নজরে এলে সোমবার সকালে অভিযুক্তদের আটক করে।
স্থানীয় ইউপি সদস্য আবু সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি রাতে ঘটনাটি শুনেছি। কেউ যদি চুরিও করে, তাহলে এভাবে বেঁধে রেখে নির্যাতন করা আইনের লঙ্ঘন।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোমিন জানান, রোববার দুপুরে জানতে পেরে ওই দোকান থেকে আমার ছাত্রকে মুক্ত করে আনি।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, এ ঘটনায় থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের আটক করে কোর্টে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর