প্রধানমন্ত্রী হয়েই সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেন শেহবাজ
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হওয়ার পর শেহবাজ শরিফ পার্লামেন্টে (জাতীয় পরিষদ) দেয়া প্রথম ভাষণেই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে সর্বনিম্ন বেতন ছিল ১৫ হাজার রুপি, দেশটির নতুন প্রধানমন্ত্রী তা বাড়িয়ে ২৫ হাজার রুপি করেছেন। সোমবার (১১ এপ্রিল) পার্লামেন্টে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।এই নতুন বেতন কাঠামো চলতি মাস থেকেই কার্যকর হবে বলেও জানান তিনি। খবর জিওটিভির।
এর আগে অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর দুদিন পর এদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শেহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ইমরান সরকারবিরোধী জোট থেকে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদিও তার নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াকআউট করেন।
শেহবাজ শরিফ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তার দল ওয়াকআউট করায় তিনি কোনো ভোট পাননি।
শেহবাজ শরিফ তার বক্তব্যে বলেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন। ভাষণে সর্বনিম্ন বেতন বাড়ানোর পাশাপাশি গমের মূল্য কমানো, তরুণদের ল্যাপটপ প্রদান এবং গরিবদের আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির