ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবি উপাচার্যের রুটিন দায়িত্বে ড. খায়রুল আলমের যোগদান


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ২:৩০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খায়রুল আলম যোগদান করেছেন। সোমবার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি হওয়ার পর তিনি যোগদান করেন। আজ মঙ্গলবার সকালে তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়, স্বাধীনতা চত্বর ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর আগে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, বিজ্ঞান অনুষদকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।’

অধ্যাপক ড. মো. খায়রুল আলম ২০১২ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন। মো. খায়রুল আলম ১৯৮৩ সালে কালাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট থেকে এসএসসি, ১৯৮৫ সালে কারমাইকেল কলেজ, রংপুর থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৬তম বিসিএসে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরকারি আশেক মাহমুদ কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। রাজশাহী কলেজ ও আজিজুল হক কলেজে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। ২০১২ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। 

জয়পুর হাটের বাসিন্দা অধ্যাপক খায়রুল আলমের পিতা আলহাজ মো. মতিউর রহমান এবং মাতা মিসেস খায়রন নেছা। তিনি দুই কন্যাসন্তানের জনক।

এমএসএম / জামান

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান