ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:৪৭

ঝিনাইদহে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উচ্চ ফলনশীল জাতের বীজ প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ সহায়তা প্রদানের আওতায় কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

বিনামুল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মনিরা বেগম কৃষকের মাঝে এসব উপকরণ তুলে দেন।
সেসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার দুই হাজার ৪ শ’ জন কৃষককের মধ্যে প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। এই সহযোগীতার মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে অধিক পরিমানে আউশ ধান ফলাতে পারবেন বলে জানান অতিথিরা।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক