পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য নিয়োগ
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাফিজা খাতুনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি পাবিপ্রবির ইতিহাসে প্রথম নারী উপাচার্য। পাবিপ্রবির নতুন উপাচার্য হাফিজা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। মঙ্গলবার (১২ এপ্রিল) তাকে এ পদে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেয়া হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য সাবেক উপাচার্য এম রোস্তম আলীর মেয়াদ শেষ হয় গত ৬ মার্চ। তবে বিভিন্ন অভিযোগ ওঠার পর উদ্ভূত পরিস্থিতির এক সপ্তাহ আগেই তিনি ক্যাম্পাস ছাড়েন। দীর্ঘদিন উপাচার্য না থাকায় চরম সমস্যা চলছিল বিশ্ববিদ্যালয়টিতে। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়েও জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় নতুন উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়টি।
এর এক দিন আগে ড. খাইরুল আলমকে রুটিন কাজ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়। তার ঠিক পরের দিন উপাচার্য পেল পাবিপ্রবি।
এমএসএম / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন